ফিফার নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরছে আবাহনী...
দেশের ফুটবলে অন্যতম সফল ক্লাব ঢাকা আবাহনী লিমিটেড। কিন্তু এই ক্লাবটিরই নতুন মৌসুমে ঘরোয়া ফুটবলে অংশগ্রহণ নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত ধানমন্ডির আকাশ থেকে শঙ্কার কালো মেঘ সরে গেছে, মাথার ওপর ঝুলতে থাকা ফিফার নিষেধাজ্ঞা অবশেষে প্রত্যাহার হয়েছে।