বেয়াদব’ ডেঙ্গু মশা এখন দিনেও কামড়ায়, রাতেও কামড়ায়:...
ডেঙ্গু মশাকে ‘বেয়াদব’ আখ্যা দিয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক ও ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আজমুল হক বলেছেন, বেয়াদব ডেঙ্গু মশা আগে শুধু দিনে কামড়ালেও এখন রাতেও কামড়ায়। এই মশা শুধু পরিষ্কার পানিতেই নয়, ময়লা পানিতেও জন্ম নেয়। তাই ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও বেশি সচেতন হতে হবে।