তারার কাছে পৌঁছানোর সাহস রাখো আর তোমার প্রতিটি স্ব...
ঢাকাই সিনেমার জনপ্রিয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাহাম খান জয় আজ ১০ বছরে পা দিয়েছে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করা জয়ের এই বিশেষ দিনটি ঘিরে উচ্ছ্বসিত রয়েছেন তার বাবা-মা দুজনেই। জন্মদিনে ছেলেকে শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভালোবাসা ও ভবিষ্যৎ স্বপ্নের কথা লিখেছেন তারা।