• ঢাকা
  • | |
Alifhostbd

দাপুটে জয়ে স্পেনের রেকর্ডের ঝড়


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

হাই ভোল্টেজ সেমি-ফাইনালে একপেশে খেলেই দাপুটে জয় পেয়েছে স্পেন। দারুণ ছন্দে থাকা ফ্রান্সকে তেমন পাত্তা না দিয়ে ২-০ গোলে জিতেছে ২০১০ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। যার সৌজন্যে আবারও তারা পেয়েছে ফাইনালের টিকিট।

এই জয়ে রেকর্ড বইয়ে ঝড় তুলেছে স্প্যানিশরা। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের যত পরিসংখ্যান

স্পেন: দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠেছে স্পেন। ২০১০ সালে শিরোপা জেতার পর এটি তাদের প্রথম ফাইনাল। আগামী রোববার নিউ জার্সিতে তারা ইংল্যান্ড অথবা আর্জেন্টিনার মুখোমুখি হবে।

স্পেন: ইউরো চ্যাম্পিয়ন হিসেবে পরবর্তী বিশ্বকাপ জয় করা তৃতীয় নজির গড়ার অপেক্ষায় স্পেন। এর আগে ২০০৮-১০ সালে স্পেন নিজেরাই এবং ১৯৭২-৭৪ সালে পশ্চিম জার্মানি এই কৃতিত্ব অর্জন করেছিল।

স্পেন: ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে টানা ১০ ম্যাচ অপরাজিত স্পেন। এর মধ্যে ৮টি জিতেছে তারা আর ড্র হয়েছে বাকি দুই ম্যাচ। নকআউট পর্বে তাদের শেষ পরাজয় ছিল ২০০৬ সালের রাউন্ড অফ ১৬-তে ফ্রান্সের বিপক্ষে। 

উল্লেখ্য, টাইব্রেকারে গড়ানো ম্যাচগুলোকে অফিসিয়ালি ড্র হিসেবে গণ্য করা হয়।

স্পেন: আন্তর্জাতিক ফুটবলে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৩৭ ম্যাচ ধরে অপরাজিত স্পেন। এই ৩৭ ম্যাচের ২৮টি জিতেছে তারা। ড্র হয়েছে বাকি ৯ ম্যাচ।

ফুটবল ইতিহাসে এটি টানা জয়ের রেকর্ড। ২০১৮ থেকে ২০২১ পর্যন্ত ইতালিও জিতেছিল টানা ৩৭ ম্যাচ। ফাইনাল জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারলে এই রেকর্ডের একক মালিক হবে স্পেন। 

স্পেন: সব প্রতিযোগিতা মিলিয়ে ফ্রান্সের বিপক্ষে শেষ ৫টি নকআউট ম্যাচের ৪টিতেই জয়ী স্পেন। এই সময়ে তাদের একমাত্র পরাজয়টি ছিল ২০২১ সালের উয়েফা নেশনস লিগের ফাইনালে।

স্পেন: প্রথম দল হিসেবে বিশ্বকাপের এক আসরে ৬টি ক্লিন শিট (গোল না হজম করা ম্যাচ) রাখার রেকর্ড গড়ল স্পেন।

ফ্রান্স: ফিফা বিশ্বকাপে ফ্রান্সের টানা ৬ ম্যাচ জয়ের দলীয় রেকর্ডটি থেমে গেল।

ফ্রান্স: জার্মানি (১৯৮২-১৯৯০) ও ব্রাজিলের (১৯৯৪-২০০২) পর তৃতীয় দল হিসেবে টানা তিন বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করল ফ্রান্স।

ফ্রান্স: সব প্রতিযোগিতা মিলিয়ে স্পেনের বিপক্ষে শেষ ১১ ম্যাচের ৮টিতেই হেরেছে ফ্রান্স। তাদের জয় ২টি আর ড্র হয়েছে অন্য ম্যাচ।

মিকেল ওয়ারজাবাল: ম্যাচের ২২ মিনিটে পেনাল্টিতে গোল করে স্পেনের হয়ে বিশ্বকাপের কোনো এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড স্পর্শ করেন মিকেল ওয়ারজাবাল। চলতি বিশ্বকাপে তার গোল এখন ৫টি।

সেমি-ফাইনালে তিনি ছুঁয়ে ফেলেন ডেভিড ভিয়া ও এমিলিও বুতরাগুয়েনোর ৫ গোলের রেকর্ড। স্পেনের ২০১০ বিশ্বকাপজেতা আসরে ৫ গোল করেছিলেন ভিয়া। ভিয়ার আগে ১৯৮৬ আসরে ৫ গোল করেন বুতরাগুয়েনো।

পেদ্রো পোরো: ৫৮তম মিনিটে স্পেনের দ্বিতীয় গোলটি করেছেন পেদ্রো পোরো। গত ৬০ বছরের মধ্যে পঞ্চম ডিফেন্ডার হিসেবে বিশ্বকাপের এক আসরে নকআউট পর্বে একাধিক গোল করার কৃতিত্ব অর্জন করেছেন তিনি।

কিলিয়ান এমবাপ্পে: ফিফা বিশ্বকাপে শেষ ৯ ম্যাচের মধ্যে এই প্রথমবার কোনো শট অন টার্গেট (গোল অভিমুখে শট) রাখতে পারলেন না কিলিয়ান এমবাপে। এর আগে ২০২২ সালের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ অন টার্গেট শট ছিল না তার।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ