সরকারি দপ্তরের চেয়ার-টেবিল-সোফার পেছনে জাতীয় পতাকা...
সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের চেয়ার, টেবিল বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহারের প্রচলন নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একই সঙ্গে আইন ও বিধিমালা অনুসরণ না করে এভাবে পতাকা প্রদর্শন থেকে বিরত থাকতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন আদালত।