জিয়াউল আহসানের অভিযানের সিসিটিভি ফুটেজ সংগ্রহে ব্য...
র্যাবে দায়িত্ব পালনকালে বিভিন্ন অভিযানে ১০৩ জনকে হত্যার অভিযোগে মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তার সংশ্লিষ্টতার ডিজিটাল প্রমাণ সংগ্রহ করতে পারেননি তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। র্যাব-৮-এর আর্কাইভ থেকে সিসিটিভি ফুটেজ, ডিজিটাল নথি এবং জিয়াউল আহসান ও গোয়েন্দা সদস্যদের চলাচলসংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন বলে আদালতকে জানিয়েছেন তিনি।