ঢাকায় ৩ মাসে ২৪০ হাজতির জামিন অসহায় বিচারপ্রার্থীদ...
অসহায়, দরিদ্র ও আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা দিয়ে পাশে দাঁড়াচ্ছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)। ঢাকা জেলা লিগ্যাল এইড অফিসের সহায়তায় গত তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জামিন পেয়েছেন ২৪০ জন হাজতি। তাদের বেশিরভাগই রিকশাচালক, দিনমজুর, পোশাক শ্রমিক ও গৃহকর্মী।