• ঢাকা
  • | |
Alifhostbd

গাইবান্ধায় ইয়াবাসহ এনসিপি নেতা গ্রেপ্তার


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 21, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৮পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শাকিল মিয়া (২৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার শাকিল মিয়া উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম সীচা গ্রামের হাজী পাড়ার নূর মোহাম্মদ আলীর ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক।

পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে পুলিশ ধর্মপুর বাজার এলাকায় ‘জোবেদা ফিলিং স্টেশন’ নামে একটি জ্বালানি তেল পাম্পে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ফিলিং স্টেশনটির ক্যাশ কাউন্টারের পাশে ফাঁকা জায়গায় অবস্থানরত কয়েকজন যুবক পালিয়ে যাওয়ার সময় শাকিলকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার নিকট থেকে ৮ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। 

সুন্দরগঞ্জ থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, এ ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) নওশের আলী বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে সোমবার বিকালে তাকে গাইাবান্ধা আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পালিয়ে যাওয়া অন্য ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

এনসিপি উপজেলা শাখার সদস্যসচিব আশানুর রহমান জানান, বিষয়টি জানার পর সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ