• ঢাকা
  • | |
Alifhostbd

প্যারাগুয়ের কাছে হেরে তুরস্কের বিদায়


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

কিক অফের পর কিছু বুঝে ওঠার আগেই তুরস্কের জালে গোল করল প্যারাগুয়ে। ৬৪ সেকেন্ডই ম্যাচের ভাগ্য বদলে দিলো। খেলা শুরুর সেই ৬৪ সেকেন্ডে করা একমাত্র গোলই শেষ পর্যন্ত তুরস্কের বিদায় নিশ্চিত করে দিল বিশ্বকাপ থেকে। ১০ জনের প্যারাগুয়ের বিপক্ষে সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি তুরস্ক। শেষ বাঁশির সঙ্গে সঙ্গে নিশ্চিত হয়ে যায় ১-০ ব্যবধানের হার এবং গ্রুপ পর্ব থেকেই তাদের বিদায়।

ফিফা বিশ্বকাপে ২৮ বছরের মধ্যে লাতিন আমেরিকার কোনো দলের এটিই দ্রুততম গোল। ১৯৯৮ সালের আসরে নাইজেরিয়ার বিপক্ষে প্যারাগুয়েরই সেলসো আয়ালা মাত্র ৫২ সেকেন্ডে গোল করেছিলেন।

সান ফ্রান্সিসকো বে এরিয়া স্টেডিয়ামে শুরু থেকেই ম্যাচে চমক দেখায় প্যারাগুয়ে। কিক-অফের মাত্র ৬৪ সেকেন্ডের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন মাতিয়াস গালারজা। দ্রুত গোল খেয়ে চাপে পড়ে যায় তুরস্ক।

চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে 'ডি' গ্রুপ থেকে নকআউটে খেলার আশা বেঁচে রইল প্যারাগুয়ের। অন্য দিকে পরপর দুই ম্যাচ হেরে যাওয়ায় সব আশা শেষ হয়ে গেল তুরস্কের।

এছাড়া প্যারাগুয়ের জয়ে নিশ্চিত হয়ে গেল, পরপর দুই ম্যাচ জেতা যুক্তরাষ্ট্রই হবে এই গ্রুপের চ্যাম্পিয়ন। তাই শেষ ৩২-র ম্যাচ স্যান ফ্র্যান্সিসকো বে স্টেডিয়ামেই খেলতে পারবে স্বাগতিকরা। অন্য দিকে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে অস্ট্রেলিয়া।

প্রথমার্ধে কিছুটা সময় দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে। তুরস্ক বল দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ কাজে লাগাতে পারেনি তারা। অন্যদিকে প্যারাগুয়ে লিড ধরে রেখে প্রতিআক্রমণে ভয় ধরিয়ে দেয় প্রতিপক্ষকে।

প্রথমার্ধের শেষ দিকে অন্যরকম ইতিহাসের অংশ হয়ে যান প্যারাগুয়ের ফরোয়ার্ড মিগেল আলমিরন। প্রতিপক্ষ ডিফেন্ডার মের্তে মুলদুরের উদ্দেশ্যে মুখ ঢেকে কিছু একটা বলায়, ভিএআর দেখে সরাসরি আলমিরনকে লাল কার্ড দেখান রেফারি।

মুখ ঢেকে কথা বললে লাল কার্ডের নিয়ম চালুর পর এটিই প্রথম কোনো খেলোয়াড়ের লাল কার্ড দেখার ঘটনা।

তুরস্কের মের্ত মুলদুরকে মুখ ঢেকে কিছু বলছিলেন আলমিরণ। বিষয়টি তুরস্কের খেলোয়াড়রা রেফারির নজরে আনার সঙ্গে সঙ্গে ভিএআর পর্যালোচনায় সরাসরি তাকে লাল কার্ড দেখান রেফারি। নতুন ফিফা নিয়ম অনুযায়ী এটি ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে ধরা হয়।

১০ জনে নেমে গেলেও দ্বিতীয়ার্ধে রক্ষণে আরও সংগঠিত হয়ে ওঠে প্যারাগুয়ে। তুরস্ক একাধিক আক্রমণ সাজালেও প্রতিবারই বাধা হয়ে দাঁড়ায় প্যারাগুয়ের রক্ষণভাগ ও গোলরক্ষক।

শেষ পর্যন্ত সেই দ্রুত পাওয়া একমাত্র গোলই ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ১-০ গোলের এই জয়ে নকআউট পর্বের আশা টিকিয়ে রাখে প্যারাগুয়ে, আর টানা দুই পরাজয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তুরস্ক।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ