দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 22, 2026 ইং
দক্ষিণ কোরিয়ার একটি আদালত সোমবার দেশটির সাবেক আইনমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের ২০২৪ সালে জারি করা সংক্ষিপ্ত ও ব্যর্থ সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত ছিলেন।
দেশটির ইয়োনহাপ নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
সিউল কেন্দ্রীয় জেলা আদালতের বরাত দিয়ে ইয়োনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, সামরিক আইন ঘোষণার ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রথম বিচারেই সাবেক আইনমন্ত্রী পার্ক সুং জাকে ২৫ বছরের কারাদ- দিয়েছে আদালত।
আপনার মতামত লিখুন :