• ঢাকা
  • | |
Alifhostbd

গুরুদাসপুর মহিলা দল নেত্রীর দোকান-স্টোররুমে দুর্বৃত্তদের আগুন


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




নাটোরের গুরুদাসপুরে উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাসিমা হকের দোকান ও পুরাতন স্টোররুমে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে উপজেলার বিয়াঘাট পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে দোকান ও স্টোররুমের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিয়াঘাট পুরাতন বাজার এলাকায় নাসিমা হকের দোকান ও পুরাতন স্টোররুমে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই ভেতরে থাকা পুরাতন আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়দের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশে সৃষ্ট উত্তেজনাপূর্ণ পরিস্থিতির ধারাবাহিকতায় সংগঠনটির সমর্থকরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভুক্তভোগী নাসিমা হক বলেন, আমার দোকান ও পুরাতন স্টোররুমে থাকা আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সঠিক তদন্তের মাধ্যমে এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাচ্ছি।

এদিকে ঘটনার পর সকালে ক্ষতিগ্রস্ত দোকান ও স্টোররুম পরিদর্শন করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রিপন শিং, উপজেলা মহিলা দলের সভাপতি অঞ্জলি আফসারী, সহসভাপতি হাসিনা বেগম, সাংগঠনিক সম্পাদক বিউটি আক্তার, সদস্য লাভলি খাতুন ও রাজিয়া খাতুনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ