• ঢাকা
  • | |
Alifhostbd

আরেকটি রোমাঞ্চকর জয়ে আর্জেন্টিনার বিশ্ব রেকর্ড


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 12, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ম্যাচের ১১১ মিনিট শেষেও আলাদা করা গেল না দুই দলকে। মনে হচ্ছিল টাইব্রেকারেই চলে যাবে খেলা। তখনই জাদুকরী শট নিয়ে হাজির হুলিয়ান আলভারেজ। এগিয়ে গেল আর্জেন্টিনা। পরে লাউতারো মার্তিনেজও গোল করে নিশ্চিত করে দেন দলের জয়।

এর আগে কেপ ভার্দে ও মিশরের বিপক্ষে খেলা নকআউট ম্যাচ দুইটিতেও প্রত্যাবর্তনের গল্প লিখেছিল আর্জেন্টিনা। সেই একই চিত্র সুইজারল্যান্ডের বিপক্ষেও। আর এই জয়ে তারা গড়ে ফেলেছে বিশ্বকাপে নতুন ইতিহাস।

কানসাস সিটি স্টেডিয়ামে রোববার সকালের ম্যাচে ৩-১ গোলে জিতে সেমি-ফাইনালের টিকিট কেটেছে আর্জেন্টিনা। ম্যাচের দশম মিনিটে প্রথম গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। পরে ড্যান এনডয়ের গোল সমতা ফেরায় সুইসরা।

সেখান থেকে ধুঁকতে ধুঁকতে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় আর্জেন্টিনা। পরে ১১১ মিনিটের মাথায় আলভারেজের দূরপাল্লার শটে আবার লিড নেয় তারা। আর ১২০ মিনিট শেষে ইনজুরি টাইমের প্রথম মিনিটে ব্যবধান ৩-১ করেন লাউতারো।

এই দুই গোলের সৌজন্যে এখন বিশ্বকাপের নকআউট পর্বে অতিরিক্ত ৩০ মিনিটে আর্জেন্টিনার গোল হয়ে গেল ৯টি। যা কিনা বিশ্বকাপ ইতিহাসেরই সর্বোচ্চ।

এছাড়া বিশ্বকাপের নকআউটে এ নিয়ে পাঁচটি ম্যাচে অতিরিক্ত সময়ে গিয়ে জিতল। টুর্নামেন্টের ইতিহাসে অতিরিক্ত সময়ে এর চেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড আছে শুধু ইতালির, ৬টি।

আর্জেন্টিনার আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল ফ্রান্স, স্পেন ও ইংল্যান্ড। যার সৌজন্যে ইতিহাসে এই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা চার দলই উঠল সেমি-ফাইনালে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ