• ঢাকা
  • | |
Alifhostbd

কার কী পরিচয় সেটা আমরা দেখবো না : স্বরাষ্ট্রমন্ত্রী


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 25, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd


রাজধানীর ভাটারা থানার পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার একটি বাড়িতে মাদকবিরোধী অভিযানে ৮৪ জনকে আটকের ঘটনায় বাড়ির মালিক পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, এখানে কার কী পরিচয়, সেটা আমরা দেখবো না।

রোববার (২৫ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে এ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ব্যবস্থা নেওয়া হয়েছে, ওনাকে সংযুক্ত করা হয়েছে, তার বিরুদ্ধে বিভাগীয় প্রসিডিং চালু হবে। আমরা আইনানুগ সব প্রক্রিয়া অবলম্বন করব।

অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত ছিলেন। ভাটারার ওই বাড়িতে অভিযানের পর তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।


মাসে ২০ থেকে ২২টি ডিজে পার্টি, লাগতো অনলাইন রেজিস্ট্রেশন

এর আগে গত সোমবার মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) উত্তরা বিভাগের একটি দল পুলিশ হাউজিং-১ আবাসিক এলাকার তিনতলা ওই বাড়িতে অভিযান চালায়। ডিবি পুলিশের ভাষ্য অনুযায়ী, সেখানে অবৈধভাবে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল।

অভিযানে বাড়িটি থেকে গাঁজা, ইয়াবা, মদ এবং ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এ ঘটনায় মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির অনলাইনের মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। ভাড়াটেরা বাড়িটি মাদকসংক্রান্ত কাজে ব্যবহার করতেন বলে জানান তিনি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ