• ঢাকা
  • | |
Alifhostbd

ঢাকাকে বাসযোগ্য করতে যুক্ত হচ্ছেন ৩৯ হাজার সিনিয়র সিটিজেন


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd







শনিবার (১৪ নভেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ক্লিন ঢাকা ও গ্রিন ঢাকা কার্যক্রম বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন অঞ্চলে ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন।

তিনি জানান, কমিটি গঠনের পর থেকে বেশ কিছু অগ্রগতি হয়েছে। এরই মধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে কমিটিগুলো।


মীর শাহে আলম বলেন, রাজধানীর ৩৯ হাজার জ্যেষ্ঠ নাগরিককে রাষ্ট্রীয়ভাবে ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। তারা অভিজ্ঞতাসম্পন্ন হওয়ায় এ কাজে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ বর্জ্য ব্যবস্থাপনার জন্য আমিনবাজারে আলাদা একটি উইং গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। বর্তমানে দক্ষিণ ঢাকায় এ ধরনের ব্যবস্থা থাকলেও এবার ঢাকা উত্তরেও তা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

সরকারি কোয়ার্টারে বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে না হলে সেখানে বসবাসকারীদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে বলেও জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, অন্য সরকারের মতো ঢাকাকে কানাডা বা থাইল্যান্ড বানানোর প্রতিশ্রুতি দিতে চান না তারা। বরং রাজধানীকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

এ কার্যক্রম বাস্তবায়নে জনগণের সহযোগিতা চেয়ে তিনি বলেন, সবার সম্মিলিত অংশগ্রহণেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলা সম্ভব।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ