• ঢাকা
  • | |
Alifhostbd

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 24, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন ও জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্ট নিয়ে হুমকি পাওয়ার পর ভারতের মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুম্বাই মেয়রের কার্যালয়ে একটি হুমকি সংবলিত ইমেইল আসে। ওই ইমেইলে বচ্চনের বিখ্যাত বাংলো ‘জলসা’-য় হামলা এবং আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে বিশৃঙ্খলা সৃষ্টির হুমকি দেওয়া হয়।

ইমেইলটি পাওয়ার পর মুম্বাই পুলিশ এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দ্রুত পদক্ষেপ নেয়। তারা ইমেইলে উল্লেখিত স্থানগুলোতে তল্লাশি চালায় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখে। তবে প্রাথমিক তদন্তে কোনো সন্দেহজনক বস্তু বা তাৎক্ষণিক বিপদের কোনো প্রমাণ পাওয়া যায়নি। 

ভারতের মুম্বাইয়ে সাম্প্রতিক বিভিন্ন নিরাপত্তা জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্বদের বাসভবন এবং বড় বড় সাংস্কৃতিক অনুষ্ঠানের ভেন্যুগুলোতে নিরাপত্তা আরও বাড়িয়ে দিয়েছে। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ