• ঢাকা
  • | |
Alifhostbd

৯০ দিনের মধ্যে কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন: ইসি মাছউদ


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসন শূন্য ঘোষণার পর আগামী ৯০ দিনের মধ্যে সেখানে উপনির্বাচন আয়োজনের কথা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংবিধানের বিধান অনুসরণ করেই ভোটের আয়োজন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে তিনি বলেন, উপনির্বাচনের বিষয়ে কমিশন এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তফসিল তৈরি করেনি। এ নিয়ে আগামীকাল কমিশনের বৈঠকে আলোচনা হবে। সংবিধান অনুযায়ী, আসন শূন্য হওয়ার পর ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিধান রয়েছে। কমিশন সেই সময়সীমা মেনেই নির্বাচনের আয়োজন করবে।

তবে ভোটের তারিখ নির্ধারণে কয়েকটি বিষয় বিবেচনায় নিতে হচ্ছে বলে জানান এই নির্বাচন কমিশনার। আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগেই কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচন আয়োজন করা সম্ভব কি না, তা পর্যালোচনা করছে কমিশন।

এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষা ও বিশ্ব ইজতেমার সময়সূচিও বিবেচনায় রাখা হচ্ছে। সব দিক পর্যালোচনা করে উপনির্বাচনের উপযুক্ত সময় নির্ধারণ করা হবে বলে জানান আব্দুর রহমানেল মাছউদ।

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ ওসমান ফারুক পদত্যাগ করেন। এরপর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ আসনটি শূন্য ঘোষণা করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ