• ঢাকা
  • | |
Alifhostbd

আমি ক্রিশ্চিয়ানোর মতো উন্নতি করতে চেয়েছিলাম, কিন্তু পারিনি: রোনালদো


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারদের একজন তিনি। গতি, ড্রিবলিং আর গোল করার ক্ষমতায় একসময় বিশ্বকে মুগ্ধ করেছিলেন রোনালদো নাজারিও। অথচ সেই ব্রাজিলিয়ান কিংবদন্তিই এবার অকপটে স্বীকার করলেন, নিজের খেলায় ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো পরিবর্তন আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সেটা আর সম্ভব হয়নি। বরং পর্তুগিজ মহাতারকার শৃঙ্খলা ও আত্মনিবেদনকেই তিনি দেখছেন সাফল্যের সবচেয়ে বড় রহস্য হিসেবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এমন তথ্যই জানিয়েছেন ইতালিয়ান বিখ্যাত ফুটবল সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। 

ক্যারিয়ারের শুরুর সময়ের কথা স্মরণ করে ব্রাজিলিয়ান কিংবদন্তি জানান, তিনি ছিলেন গতিনির্ভর একজন আক্রমণভাগের খেলোয়াড়। প্রতিপক্ষকে একাই কাটিয়ে ওঠার সামর্থ্যই ছিল তার মূল অস্ত্র।

এরপরই নিজের আক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘আমি আমার খেলায় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো উন্নতি আনতে চেয়েছিলাম, কিন্তু সেটা করতে পারিনি।’

ক্রিস্টিয়ানোর সাফল্যের পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে তার শৃঙ্খলা; এমনটাই মনে করেন রোনালদো।

তিনি আরও যোগ করেন, ‘নিজের অসাধারণ শৃঙ্খলার কারণে ক্রিশ্চিয়ানো একজন দুর্দান্ত ড্রিবলার, উইঙ্গার থেকে নিজেকে বদলে ভয়ংকর এক গোলস্কোরারে পরিণত করেছে।’

রোনালদো নাজারিওর মতে, ক্যারিয়ারের শুরুতে ক্রিশ্চিয়ানোর সবচেয়ে বড় শক্তি ছিল গতি, ড্রিবলিং ও উইং দিয়ে আক্রমণ গড়ে তোলা। কিন্তু সময়ের সঙ্গে নিজের খেলার ধরন বদলে তিনি হয়ে উঠেছেন বিশ্বের অন্যতম সেরা গোলদাতা। আর এই রূপান্তরের মূল কারণ ছিল কঠোর পরিশ্রম, আত্মনিবেদন এবং প্রতিনিয়ত নিজেকে উন্নত করার মানসিকতা।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ