• ঢাকা
  • | |
Alifhostbd

ছুটি শেষ, মাঠে ফিরছেন মেসি


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 1, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্বকাপ ফাইনালে হারের পর বিশ্রামের জন্য কিছু দিন ছুটি নিয়েছিলেন লিওনেল মেসি। তাকে ছাড়াই মেজর লিগ সকারের (এমএলএস) একাধিক ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি। তবে আর আর্জেন্টাইন মহাতারকাকে ছাড়া খেলতে হবে না ক্লাবটির।

ছুটি কাটিয়ে অবশেষে আবার মাঠে ফিরছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। নিজেদের ঘরের মাঠ এনইউ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোরে কলম্বাস ক্রুর মুখোমুখি হবে মায়ামি। এই ম্যাচ দিয়ে প্রায় দুই সপ্তাহ পর আবার মাঠে নামার সম্ভাবনা রয়েছে মেসির।

এরই মধ্যে শুক্রবার মায়ামির অনুশীলনে যোগ দিয়েছেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলা মেসি ও রদ্রিগো দে পল। রোববার ভোরে কলম্বাসের বিপক্ষে ম্যাচে তারা স্কোয়াডে থাকবেন বলেও নিশ্চিত করেছেন মায়ামির কোচ গিলের্মো হয়োস।

“সে (মেসি) ক্লাবে ফিরেছে বেশি সময় হয়নি। তাই তার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি এখনও। তবে সে ও দে পল ফেরায় আমরা আনন্দিত।”

বিশ্বকাপের বিরতির পর মেসি ও দে পলকে ছাড়া খেলা দুই ম্যাচই জিতেছে মায়ামি। এছাড়া বিশ্বকাপের বিরতিতে যাওয়ার আগে টানা চার ম্যাচ জিতেছিল দলটি। 

তবে সব মিলিয়ে ১৭ ম্যাচে ১১ জয় ও ৪ ড্রয়ে ৩৭ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে আপাতত দুই নম্বরে আছে মায়ামি। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল এসসি।  

আলোচিত শীর্ষ ১০ সংবাদ