• ঢাকা
  • | |
Alifhostbd

কর্মকর্তাদের গাড়ির জ্বালানি বরাদ্দ নিয়ে ডিএসসিসির নতুন সিদ্ধান্ত


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 30, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd






ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) তাদের কর্মকর্তাদের জন্য নির্ধারিত গাড়িতে জ্বালানি খরচের পরিমাণ কমিয়ে দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, এখন থেকে গাড়িগুলোতে প্রতি মাসে সর্বোচ্চ ২৫০ লিটার পেট্রল বা অকটেন অথবা ৩৫৮ ঘনমিটার সিএনজির বেশি জ্বালানি ব্যবহার করা যাবে না।

সম্প্রতি গণমাধ্যমে অতিরিক্ত জ্বালানি বরাদ্দ ও এর অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পরই টনক নড়ে কর্তৃপক্ষের। এরই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ডিএসসিসির মহাব্যবস্থাপক মো. মশিউর রহমান খান স্বাক্ষরিত এক দাপ্তরিক আদেশে এ নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

আদেশে বলা হয়, সিটি করপোরেশনে জ্বালানি ব্যবহারসংক্রান্ত নিজস্ব নীতিমালা না থাকায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন অনুসরণ করে এ অনুমোদন দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, ডিএসসিসির কর্মকর্তাদের গাড়িতে মাসে ৪০০ থেকে ৬০০ লিটার পর্যন্ত জ্বালানি বরাদ্দ দেওয়ার তথ্য উঠে আসে গণমাধ্যমের এক অনুসন্ধানে। অথচ সরকারি নির্দেশনা অনুযায়ী, সাধারণ প্রাধিকারপ্রাপ্ত গাড়ির জন্য মাসে ২০০ লিটার এবং সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য সর্বোচ্চ ২৫০ লিটার জ্বালানি ব্যবহারের সীমা রয়েছে।

অনুসন্ধানে আরও দেখা যায়, অতিরিক্ত বরাদ্দের জ্বালানি বিক্রি করে দেন চালকদের একাংশ। কোনো কোনো কর্মকর্তা দাপ্তরিক কাজের বাইরেও সরকারি গাড়ি ব্যবহার করেন। এমনকি রোগী পরিবহনের জন্য নির্ধারিত অ্যাম্বুলেন্স ব্যবহার করে কর্মকর্তাদের বাসা থেকে অফিসে যাতায়াতের তথ্যও পাওয়া যায়।

অনুসন্ধান অনুযায়ী, ডিএসসিসির অন্তত ৭৬ জন কর্মকর্তার গাড়িতে মাসিক জ্বালানি বরাদ্দ ২৫০ লিটারে সীমিত করা গেলে বছরে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা সাশ্রয় করা সম্ভব।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ