সততা-নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান অ্যাটর্নি জেনারেলের
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 2, 2026 ইং
সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানালেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২ আগস্ট) নিয়োগপ্রাপ্ত ২৬৬ জন আইন কর্মকর্তাদের নিয়ে প্রথম কর্মদিবসে আপিল বিভাগের বিচারিক কার্যক্রমে অংশ নেন অ্যাটর্নি জেনারেল।
এদিন দোয়ার মাধ্যমে কার্যক্রম শুরু করেন তারা। অ্যাটর্নি জেনারেল নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বলেন, আইন কর্মকর্তারা স্বচ্ছ ভাবে কাজ করবে। দুর্নীতি, অনিয়মের বিরুদ্ধে অবস্থান থাকবে তাদের।
এর আগে, ৩০ জুলাই ৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৮০ জন সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় আইন মন্ত্রণালয়।
আপনার মতামত লিখুন :