রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই: চিফ হুইপ
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
যে সংবিধানের আলোকে সংসদ গঠিত হয়েছে, সেই সংবিধানের আলোকে রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে। এই বিষয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিরোধীদলীয় চিফ হুইপের এক মন্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ মন্তব্য করেন।
অল্প কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। একাধিক প্রার্থী থাকায় ৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট হচ্ছে। বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদের সংসদকক্ষে ভোট গ্রহণ চলবে। ভোটার ৩৪৯ জন সংসদ সদস্য। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মোঃ আক্তারুজ্জামান মিয়া প্রমুখ।
তিনি আরও বলেন, আজকের মধ্যেই গেজেট প্রকাশ করা হবে। আগামীকাল নতুন রাষ্ট্রপতি শপথ গ্রহণ করবেন। শপথ পড়াবেন ভারপ্রাপ্ত স্পিকার।
রাষ্ট্রপতি পদে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ক্ষমতাসীন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ। সংসদে বিএনপির সদস্য ২৪৭ জন। সংখ্যার এই ব্যবধানের কারণে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত। তবে দুজন প্রার্থী থাকায় তফসিল অনুযায়ী ভোট গ্রহণ করতে হচ্ছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম ভোট হয়েছিল। পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেবেন।
আপনার মতামত লিখুন :