• ঢাকা
  • | |
Alifhostbd

কীর্তি গড়ে বাবাকে স্মরণ মেসির


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বাবা হোর্হে মেসির মৃত্যুর পর ইন্টার মিয়ামির হয়ে তৃতীয় ম্যাচ খেললেন লিওনেল মেসি। বৃহস্পতিবার চেস্টারের সুবারু পার্কে ফিলাডেলফিয়ার বিপক্ষে একটি করে গোল ও অ্যাসিস্ট করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ক্যারিয়ারের ৯২২তম গোলের দেখা পান মেসি। তাতেই দারুণ এক কীর্তি গড়েন তিনি। ফুটবল ইতিহাসে তুলনামূলক কম বয়সে ৯২২ গোলের মাইলফলক স্পর্শ করেন মেসি।

মেসির বর্তমান বয়স ৩৯ বছর এক মাস। ক্রিস্টিয়ানো রোনালদো যখন ৯২২ গোল করেন, তখন পর্তুগিজ ফরোয়ার্ডের বয়স ছিল ৩৯ বছর ১১ মাস। আজ পিন্টারকে গোলে সহায়তা করার মিনিট পাঁচেক পর কোনাকুনি এক শটে মিয়ামির হয়ে জাল কাঁপান মেসি। তাতেই ক্যারিয়ারের ৯২২তম গোলটি পেয়ে যান তিনি।

গোলের পর দুই হাতের তর্জনী আকাশের দিকে তুলে বাবাকে স্মরণ করেন মেসি, যিনি গত ৮ আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান। বাবার কারণেই রোজারিওর গলিপথে ফুটবল মাতানো ছেলেটা আজ বিশ্ব মাতাচ্ছে। সন্তানের ভালোর জন্য যা যা প্রয়োজন, তা-ই তিনি করে গেছেন মৃত্যুর আগপর্যন্ত।

যে বাবা মেসির বেশিরভাগ ম্যাচে পাশে থাকতেন, তিনি গত তিনটি ম্যাচে দূর আকাশে বসেই হয়তো দেখছেন ছেলেকে। বাবা নেই, তাতে কী! দূর আকাশে তাকিয়ে, কয়েক সেকেন্ডের জন্য নীরবতা পালন করে মেসি ঠিকই হোর্হের সঙ্গে কথা বলে গেলেন। মেসি যেন বিড়বিড় করে বললেন, প্রিয় বাবা, তোমার লিও শোক কাটিয়ে ফর্মে ফিরেছে—যেটা তুমি সবসময় চাইতে। ছোটবেলায় ডাক্তার বলেছিল, আমি আর লম্বা হব না। তুমিই আমার মাথায় হাত রেখে বলতে, ডাক্তারবাবু তোমার সঙ্গে মজা করেছে। তোমার সেই কথাতেই আমি শক্তি খুঁজে পাই। তোমার কারণেই আজ আমি এখানে।

বাবার মৃত্যুর পর আগের দুটি ম্যাচে মেসি গোল পাননি। ওই দুই ম্যাচের প্রথমটিতে মেক্সিকোর দল লিওনের কাছে ৩-২ গোলে হেরে লিগস কাপ থেকে বিদায় নেয় মিয়ামি। এরপর এমএলএসে ন্যাশভিলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হারে তারা। সেই ম্যাচে একটি পেনাল্টি মিস করেন মেসি। এমএলএস ইস্টার্ন কনফারেন্স পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ৭ পয়েন্টে পিছিয়ে থেকে দুই নম্বরে আছে মিয়ামি (৩৯)।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ