ধোনিকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন ঋঝভ পন্ত...
কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋঝভ পন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে চলমান দ্বিতীয় টেস্টে নতুন কীর্তি গড়েছেন তিনি। বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক এখন পন্ত।