• ঢাকা
  • | |
Alifhostbd

দিয়ালোর গোলে জিতল আইভরি কোস্ট


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

ম্যাচের বয়স তখন ৯০ মিনিট। ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচটিতে যখন শেষ বাঁশির অপেক্ষা, ঠিক তখনই জ্বলে উঠলেন আমাদ দিয়ালো। বদলি নামা এই উইঙ্গারের শেষ মুহূর্তের জাদুকরী গোলে ইকুয়েডরের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করল আইভরি কোস্ট।

সোমবার ভোরে ফিফা বিশ্বকাপের ‘ই’ গ্রুপের ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়েছে আইভরি কোস্ট। বিশ্বমঞ্চে দীর্ঘ ১২ বছর পর ফিরে এটিই আইভরিয়ানদের প্রথম জয়। সবশেষ ২০১৪ বিশ্বকাপে জয়ের মুখ দেখেছিল আফ্রিকার দলটি।

ফিলাডেলফিয়াতে আইভরি কোস্ট কেবল পূর্ণ ৩ পয়েন্টই পায়নি, ভেঙে দিয়েছে ইকুয়েডরের দীর্ঘ দুই বছরের অপরাজেয় রেকর্ডও। এই হারের ফলে কোচ সেবাস্তিয়ান বেকাসেকের অধীনে ইকুয়েডরের টানা ১৯ ম্যাচের অপরাজিত যাত্রার অবসান ঘটল।

গ্রুপের অন্য ম্যাচে রোববার রাতে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানি। তিন পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে গ্রুপের শীর্ষে তারা। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে আইভরি কোস্ট। 

ফিলাডেলফিয়া স্টেডিয়ামে শুরুতে মাঠের নিয়ন্ত্রণ ছিল ইকুয়েডরের হাতেই। প্রথমার্ধেই ইকুয়েডরের জন ইয়েবোহ এবং অ্যালান মিন্দার দুটি শট আইভরি কোস্টের গোলকিপারকে পরাস্ত করলেও ক্রসবারে লেগে ফিরে আসে।

আইভরি কোস্টের এলি ওয়াহির একটি শটও পোস্টে লেগে প্রতিহত হলে প্রথমার্ধ গোলশূন্যই থেকে যায়। বিরতির পর ম্যাচের শুরুতেই ইকুয়েডরের তারকা ফরোয়ার্ড এনার ভ্যালেন্সিয়ার আরেকটি শট পোস্টে আঘাত হানলে হতাশায় ডোবে ইকুয়েডর শিবির।

৫৬ মিনিটে আইভরি কোস্টের কোচ এমার্স ফায়ে বদলি হিসেবে নামান আমাদ দিয়ালোকে। ম্যাচের একদম শেষ মুহূর্তে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান প্রান্ত দিয়ে দারুণ গতিতে ডিফেন্স ভেঙে বল নিয়ে ভেতরে ঢোকেন উইলফ্রেড সিঙ্গো। তিনি বক্সের মাথায় পাস বাড়ান দিয়ালোর উদ্দেশ্যে। ঠাণ্ডা মাথায় বাঁ পায়ের বাঁকানো শটে বল ইকুয়েডরের জালে জড়িয়ে দেন ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা (১-০)।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ