ঢাকায় অনুশীলনের পরিকল্পনা ব্রাজিলের...
৩ অক্টোবর কলকাতায় ভারতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এর আগে অনুশীলনের ঘাঁটি হিসেবে ঢাকা ব্যবহারের কথা ভাবছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের মাঠ নিয়ে উদ্বেগ এবং ম্যাচটি ঘিরে নানা আলোচনা-সমালোচনার মধ্যেই ঢাকায় অনুশীলনের বিষয়টি সামনে এসেছে।