বিশ্বকাপে কুরাসাওয়েরকে গোলের মালা পরাল জার্মানি
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 15, 2026 ইং
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নবম ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি মুখোমুখি হয়েছে টুর্নামেন্টের নবাগত দল কুরাসাওয়ের। হিউস্টনে অনুষ্ঠিত গ্রুপ ই-এর এই ম্যাচে জার্মানি ৬-১ ব্যবধানে জিতল।
ম্যাচের শুরুতে জার্মানিই প্রথম গোল করে এগিয়ে যায়। তবে সবাইকে চমকে দিয়ে কুরাসাও দ্রুত সমতা ফেরায় এবং স্কোরলাইন ১-১ করে। এই গোলের পর জার্মানি আক্রমণের তীব্রতা আরও বাড়িয়ে দেয়।
এরপর জার্মান দল পরপর দুটি গোল করে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয়। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই তারা শক্ত অবস্থানে পৌঁছে যায়। দ্বিতীয়ার্ধেও জার্মানির আক্রমণ থামেনি। তারা আরও তিনটি গোল করে ব্যবধান বাড়িয়ে ৬-১ করে ফেলে।
কুরাসাওয়ের জন্য এটি বিশ্বকাপের অন্যতম বড় মঞ্চে কঠিন পরীক্ষা হলেও, জার্মানির বিপক্ষে একটি গোল করে তারা নিজেদের সামর্থ্যের পরিচয় দিয়েছে। অন্যদিকে জার্মানি এই জয়ের মাধ্যমে গ্রুপ পর্বে নিজেদের শক্তির বার্তা স্পষ্টভাবে পৌঁছে দিল।
জার্মানির ফেলিক্স নেমেচা ম্যাচের মাত্র ৬ মিনিটেই প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর কুরাসাও দ্রুত পাল্টা আক্রমণ করে সবাইকে চমকে দেয়। তাদের হয়ে লিভানো কোমেনেসিয়া ২১তম মিনিটে গোল করে ম্যাচ ১-১ সমতায় নিয়ে আসেন।
তবে এই সমতা বেশি সময় স্থায়ী হয়নি। জার্মানির নিকো শ্লোটারবেক ৩৮তম মিনিটে হেডের মাধ্যমে গোল করে দলকে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এরপর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে (৪৫+৫ মিনিটে) কাই হার্ভার্টজ পেনাল্টি থেকে গোল করে স্কোর ৩-১ করেন।
দ্বিতীয়ার্ধ শুরু হতেই জার্মান তারকা জামাল মুসিয়ালা ৪৭তম মিনিটে দারুণ এক গোল করে ব্যবধান আরও বাড়ান। এরপর ৬৮তম মিনিটে নাথানিয়েল ব্রাউন গোল করে স্কোর ৫-১ করেন।
শেষদিকে ৭৮তম মিনিটে ডেনিজ উন্ডাভ আরও একটি গোল করে জার্মানির ষষ্ঠ গোলটি নিশ্চিত করেন। ফলে ম্যাচে জার্মানি একচেটিয়া আধিপত্য বজায় রেখে বড় জয় নিশ্চিত করার পথে এগিয়ে যায়। এর পর সপ্তম গোলটি করে ইনডাভ। ম্যাচের ৭৮ মিনিটে।
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে জার্মানি মাত্র দু’বার টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। বিশ্বকাপের অন্যতম সফল দল হিসেবে পরিচিত জার্মানির ঝুলিতে রয়েছে ৪টি বিশ্বকাপ শিরোপা, ৪ বার রানার্স-আপ এবং ৪ বার তৃতীয় স্থান অর্জনের কৃতিত্ব।
বিশ্বকাপ ইতিহাসে জার্মানির চেয়ে বেশি শিরোপা জিতেছে শুধুমাত্র ব্রাজিল, যারা ৫ বার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। ধারাবাহিক সাফল্য ও বড় মঞ্চে অসাধারণ পারফরম্যান্সের কারণে জার্মানি সবসময়ই বিশ্বকাপের অন্যতম ফেভারিট দল হিসেবে বিবেচিত হয়।
কুরাসাও ২০২৬ বিশ্বকাপের মাধ্যমে প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণ করছে। ক্যারিবিয়ান অঞ্চলের এই ছোট দেশটির মোট জনসংখ্যা ১ লাখ ৬০ হাজারেরও কম। এত কম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করাই তাদের জন্য একটি ঐতিহাসিক সাফল্য।
আপনার মতামত লিখুন :