বাংলাদেশকে নভেম্বর পর্যন্ত এলএনজি দিতে পারবে না কা...
হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার কিছু ক্রেতাদের আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করতে পারবে না কাতার এনার্জি। সোমবার (২৮ সেপ্টেম্বর) সংস্থাটি তাদের অনিবার্য পরিস্থিতির নোটিশের মেয়াদ বৃদ্ধি করে এ কথা জানান।