• ঢাকা
  • | |
Alifhostbd

রাজধানীসহ আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) ভোর ৫টা ৩২ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩ এবং উৎপত্তিস্থল নরসিংদীর শিবপুরে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মৃদু এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর শিবপুরে, ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

স্বল্পমাত্রার এ ভূমিকম্পে ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় কিছু সময়ের জন্য কম্পন অনুভূত হয়। তবে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছর বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীতে। ঘটে হতাহতের ঘটনাও।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ