• ঢাকা
  • | |
Alifhostbd

বিশ্ববাজারে আবারও কমল তেলের দাম


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 13, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

বিশ্ববাজারে আবারও কমেছে তেলের দাম। বৃহস্পতিবার আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-উভয় ধরনের তেলের দামই ব্যারেলপ্রতি এক ডলারের বেশি কমেছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.২৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ৮৭.৬৯ ডলারে নেমে এসেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.৩০ ডলার বা ১.৬ শতাংশ কমে ৮১.৯৭ ডলারে দাঁড়িয়েছে।

বিশ্লেষকদের ধারণা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যুদ্ধের কারণে বিশ্বজুড়ে তেলের চাহিদা কমতে পারে। এ কারণে ২০২৬ সালের বৈশ্বিক তেল চাহিদার পূর্বাভাস কমানো হয়েছে।

বুধবার প্রকাশিত মাসিক তেলবাজার প্রতিবেদনে ওপেক ২০২৬ সালে বিশ্বে তেলের চাহিদা বৃদ্ধির পূর্বাভাস কমিয়ে প্রতিদিন ৫ লাখ ৮০ হাজার ব্যারেল করেছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ