• ঢাকা
  • | |
Alifhostbd

‘কিলার শিবলু’ অস্ত্র ব্যবসায় ১৭ বছর, চার পিস্তলসহ আবারও গ্রেপ্তার


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd




রাজধানীর উত্তরখান থেকে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলিসহ মো. ইকরামুল ইসলাম শিবলু ওরফে ‘কিলার শিবলু’কে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।


এসআরবি-১ দাবি, শিবলু দীর্ঘ ১৭ বছর ধরে অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এর আগে ২০০৯ সালেও তাকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করা হয়েছিল।

শনিবার (৩১ অক্টোবর) ভোরে উত্তরখান থানার ময়নারটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির একটি পরিত্যক্ত ঘর থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

আজ (শনিবার) এসআরবি-১ উত্তরাস্থ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অধিনায়ক লে. কর্নেল নেয়ামুল হালিম খান।

চট্টগ্রামের বড় সাজ্জাদের সহযোগী নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার
সুইজারল্যান্ডে রুমমেটের মরদেহ উদ্ধারের ঘটনায় বাংলাদেশি গ্রেপ্তার
তিনি জানান, শুক্রবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটের দিকে ময়নার টেক এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার তথ্য পায় তারা। এর ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়নটির অভিযানিক দল ও টহল টিম সেখানে অভিযান চালায়। রাত ৩টা ৪৫ মিনিটের দিকে শিবলুকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির একটি পরিত্যক্ত ঘরে তল্লাশি চালিয়ে চারটি বিদেশি পিস্তল, আটটি ম্যাগাজিন ও ২৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধার করা পিস্তলগুলো যুক্তরাষ্ট্রে তৈরি বলে জানিয়েছে এসআরবি-১।

সংস্থাটির দাবি, শিবলুর মামলার রেকর্ড পর্যালোচনায় তার বিরুদ্ধে সাতটি মামলার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে দুটি অস্ত্র, দুটি হত্যা, দুটি মাদক এবং একটি চোরাই মামলা রয়েছে। ২০০৯ সালে এসআরবি-১ তাকে দুটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছিল। ওই মামলায় প্রায় চার বছর কারাভোগের পর তিনি মুক্তি পান।

লে. কর্নেল নেয়ামুল হালিম খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিবলু অস্ত্র ব্যবসার সঙ্গে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য দিয়েছেন। তাদের শনাক্ত ও আইনের আওতায় আনতে কাজ চলছে। এ ব্যবসার মূল হোতাদের দ্রুত গ্রেপ্তারের আশাবাদ জানিয়েছে এসআরবি।

সংবাদ সম্মেলনে এসআরবি-১-এর অধিনায়ক বলেন, সন্ত্রাস ও মাদক চোরাকারবারি নির্মূলে তাদের অভিযান অব্যাহত রয়েছে। জনসাধারণের সহযোগিতা পেলে সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ