সিলেট সীমান্তে বিপুল বিস্ফোরক ও ডেটোনেটর উদ্ধার
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 14, 2026 ইং
শনিবার (১৪ নভেম্বর) ভোরে উপজেলার নুনছড়া চা বাগান এলাকায় জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে এসব বিস্ফোরক উদ্ধার করে।
বিজিবি সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম জানান, সাম্প্রতিক সময়ে সিলেট সেক্টরের আওতাধীন সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন বিশেষ অভিযানে ১০টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৮ রাউন্ড গোলাবারুদ, ১৮ কেজি পাওয়ারজেল বিস্ফোরক, ১৭০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জনকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের চেষ্টা প্রতিহত করে ১২০ জনকে ফেরত পাঠানো হয়েছে।
বিজিবি অধিনায়ক আরও জানান, সদর দপ্তরের নির্দেশনায় আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক পাচার প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। সম্ভাব্য অনুপ্রবেশের পথগুলো চিহ্নিত করে সীমান্ত এলাকায় ৪০টি স্থায়ী চেকপোস্ট কার্যকর করা হয়েছে।
সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও সৌরবিদ্যুৎচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্ত নিরাপত্তায় প্রযুক্তির ব্যবহারও বাড়ানো হয়েছে।
দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষা এবং চোরাচালানসহ বিস্ফোরক দ্রব্যের অবৈধ অনুপ্রবেশ বন্ধে বিজিবির অভিযান ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম।
আপনার মতামত লিখুন :