• ঢাকা
  • | |
Alifhostbd

‘চলতি অর্থবছরেই সকল স্তরের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে’


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 6, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের পাঁচ স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সিলেটের পারাইরচকে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনার সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, স্থানীয় সরকার, অর্থ বিভাগ ও নির্বাচন কমিশন যৌথভাবে আলোচনা করে স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে, তা নির্ধারণ করবে।

এসময় শেখ হাসিনার দেশে ফেরার কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালেকসহ সিটি করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ