• ঢাকা
  • | |
Alifhostbd

স্থান পরিবর্তন গ্রাম পুলিশ মহাসমাবেশের


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 31, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd






আগামী ৭ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিত গ্রাম পুলিশ মহাসমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে। নতুন ভেন্যু নির্ধারণ করা হয়েছে রাজধানীর তেজগাঁওয়ের জাতীয় প্যারেড গ্রাউন্ড।

গ্রাম পুলিশকে নির্ধারিত পোষাক পরিধানপূর্বক ৭ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ৮টার মধ্যে মহাসমাবেশ স্থলে উপস্থিত থাকার জন্য নিদেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

শনিবার (৩১ অক্টোবর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ-২ শাখার এক পত্রে এ নির্দেশনা দেশের সকল জেলা প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের সকল উপ-পরিচালককে দেওয়া চিঠিতে বলা হয়েছে, গ্রাম পুলিশ মহাসমাবেশ ৭ নভেম্বর ২০২৬ তারিখে শের-ই-বাংলা নগরস্থ সাবেক বাণিজ্য মেলার মাঠের পরিবর্তে ‘জাতীয় প্যারেড গ্রাউন্ড’ তেজগাঁও, ঢাকা-১২১৫ তে অনুষ্ঠিত হবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ