• ঢাকা
  • | |
Alifhostbd

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার মধ্যেও কমল তেলের দাম


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 30, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত থাকলেও আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। সরবরাহে তাৎক্ষণিক বিঘ্ন না ঘটায় বাজারে স্বস্তি ফিরেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৭টা ১০ মিনিটে ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ২৯ ডলার বা ১ দশমিক ৪২ শতাংশ কমে ৮৯ দশমিক ৪৫ ডলারে নেমে এসেছে।

একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬৬ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৩ দশমিক ৯০ ডলারে লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে উদ্বেগ থাকলেও মধ্যপ্রাচ্য থেকে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। ফলে বৈশ্বিক তেল সরবরাহে তাৎক্ষণিক সংকটের আশঙ্কা কমে যাওয়ায় দাম কিছুটা নেমেছে।

এর আগের কার্যদিবসে সংঘাতের প্রভাবের কারণে ব্রেন্টের দাম প্রায় ৭ দশমিক ৯১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৬ দশমিক ৫৬ শতাংশ বেড়েছিল, যা পাঁচ মাসের মধ্যে অন্যতম বড় উল্লম্ফন ছিল। এরও আগে সংঘাতে সাময়িক বিরতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৫ শতাংশ কমেছিল। সূত্র: রয়টার্স

আলোচিত শীর্ষ ১০ সংবাদ