শুরু ৮ নভেম্বর নতুন বেতনস্কেলে তিন মাসের বকেয়া বিল জমা
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Nov 4, 2026 ইং
বুধবার (৪ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
অফিস আদেশে বলা হয়েছে, অধিদপ্তরে কর্মরত সব কর্মকর্তা, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইন-সিটু) হিসেবে কর্মরত যেসব কর্মকর্তার জাতীয় বেতনস্কেল-২০২৬ অনুযায়ী পে ফিক্সেশন প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদিত হয়েছে, তাদের বকেয়া বিলের হার্ডকপি জমা দিতে হবে।
আগামী ৮ নভেম্বর থেকে অধিদপ্তরের প্রথম ব্লকের ৩০৬ নম্বর কক্ষে অবস্থিত ক্যাশ শাখায় এসব বিল জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্থ এবং ক্রয় শাখা।
আপনার মতামত লিখুন :