• ঢাকা
  • | |
Alifhostbd

কম সময়ের দ্রুততম গোলে প্যারাগুয়ের রেকর্ড


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 20, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জাতীয় সঙ্গীত শেষ করে গ্যালারির দর্শকরা তখনও ঠিকঠাক নিজেদের চেয়ারে বসতে পারেননি। তারা কিছু বুঝে ওঠার আগেই জাল কাঁপিয়ে দিলেন মাতিয়াস গালারজা। চলতি বিশ্বকাপের রেকর্ড গড়ে তুরস্কের বিপক্ষে এগিয়ে গেল প্যারাগুয়ে।

স্যান ফ্র্যান্সিসকো বে স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালের ম্যাচে মাত্র ৬৫ সেকেন্ডেই জালের ঠিকানা খুঁজে পেয়েছেন গালারজা। চলতি বিশ্বকাপে এটিই দ্রুততম।

এক ম্যাচ আগেই স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ৭০ সেকেন্ডে গোল করে রেকর্ডটি গড়েছিলেন মরক্কোর ইসমাইল সাইবারি। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে নিজের রেকর্ড অন্যের হতে দেখলেন মরক্কোর এই ফরোয়ার্ড।

তুরস্কের বিপক্ষে কিক অফের হুইসেল বাজার পর একদমই সময় নেয়নি প্যারাগুয়ে। সম্ভাব্য সুযোগ দেখে সতীর্থদের উদ্দেশ্যে বল বাড়িয়ে দেন হুলিও এনসিসো। 

ডি-বক্সের বাইরে বল পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে বাম পায়ের দারুণ শটে জাল কাপিয়ে দেন মাতিয়াস গালারজা। ম্যাচের বয়স তখন মাত্র ৬৫ সেকেন্ড। 

বিশ্বকাপে ২৮ বছরের মধ্যে লাতিন আমেরিকার কোনো দলের এটিই দ্রুততম গোল। ১৯৯৮ সালের আসরে নাইজেরিয়ার বিপক্ষে প্যারাগুয়েরই সেলসো আয়ালা মাত্র ৫২ সেকেন্ডে গোল করেছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ