• ঢাকা
  • | |
Alifhostbd

হামে ৩ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় শনাক্ত ১ হাজার ৮০


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 3, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৮০ শিশু।

সোমবার (৩ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে হামের উপসর্গ নিয়ে মারা গেছে তিন শিশু।

চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৭৫১ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৯৬ শিশু। সব মিলিয়ে এ সময়ে হাম ও হামের উপসর্গে মোট ৮৪৭ শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১১৩ শিশু এবং হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে আরও ৯৬৭ জন। এ সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৮ শিশু, আর চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৯০৬ জন।

এদিকে, ১৫ মার্চ থেকে ৩ আগস্ট পর্যন্ত দেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৩১ হাজার ৫০ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম রোগী ১৬ হাজার ৪০৮ জন। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫২৮ জন, আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৯ হাজার ১৮৯ জন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ