• ঢাকা
  • | |
Alifhostbd

খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন: সেনাপ্রধান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেন, শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন। একই সঙ্গে এক্সিলেন্স, ফ্রেন্ডশিপ এবং রেসপেক্ট; অলিম্পিকের এই তিন মূল্যবোধকে তিনি সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

শনিবার (২৭ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উদ্যোগে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ঢাকায় একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

র‌্যালি শেষে চিত্তাকর্ষক ক্রীড়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে সেনাপ্রধান অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ