• ঢাকা
  • | |
Alifhostbd

জিয়াউর রহমান-খালেদা জিয়ার সমাধিতে অস্থায়ী রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jul 26, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন অস্থায়ি রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি, তাদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন তিনি। 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

রোববার (২৬ জুলাই) দুপুর ১২টা ৪৬ মিনিটে তিনি রাজধানীর জিয়া উদ্যানে অবস্থিত তাদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত ও পরকালীন শান্তি কামনায় দোয়া করেন।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, রাষ্ট্রপতির কার্যলয়ের জন বিভাগের সচিব খান মো. নূরুল আমীন, রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম ও রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন উপস্থিত ছিলেন।

এর আগে, আজ বেলা ১১টা ৪০ মিনিটে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

উল্লেখ্য, গত শুক্রবার (২৪ জুলাই) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে, সংবিধান অনু্যায়ী স্পিকার হিসেবে তার ওপর আসে রাষ্ট্রপতির দায়িত্ব। রাষ্ট্রপতির দায়িত্ব পাবার পর আজ রোববার (২৬ জুলাই) তার প্রথম কর্মদিবস।  

আলোচিত শীর্ষ ১০ সংবাদ