জাতির সঙ্গে গাদ্দারি করে বিএনপি যাত্রা করেছে: ডা. শফিকুর
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Apr 12, 2026 ইং
বিএনপি জাতির সঙ্গে ধোঁকা, প্রতারণা ও গাদ্দারি করে তাদের যাত্রা করেছে বলে মন্তব্য করেছেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। আর সংস্কার না হলে এবার অর্ধেক সাফল্য নয়, পরিপূর্ণ সফলতার জন্য রাজপথে নামা হবে বলে হুশিয়ার করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম।
আজ (রোববার, ১২ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে অভ্যুত্থানে শহীদদের পরিবার ও যোদ্ধাদের নিয়ে আলোচনা সভায় এসব বলেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘আওয়ামী বাকশালী কায়দায় এক দলীয় শাসন বাংলাদেশের মানুষের ঘাড়ে চাপিয়ে দিতে চায় বিএনপি। জুলাই শহিদরা কোনো দলের নয়, কিন্তু তা নিয়ে ভাগ বাটোয়ারা হয়েছে। এসময় জুলাই যোদ্ধাদের ব্যবহার করে সংসদেও ব্লেকমেইল ও ক্যুয়ের চেষ্টার হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
এদিকে নাহিদ ইসলাম বলেন, ‘গণআন্দোলন ছাড়া সংস্কার বাস্তবায়ন করবে না সরকার ‘ এসময় সংসদকে কুক্ষিগত করলে রাজপথে নামার প্রস্তুতি হুশিয়ারি দেন তিনি।
বলেন, ‘গণআন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ১১ দলীয় জোট।’ বিএনপি রাজনৈতিক স্বার্থে জুলাই যোদ্ধাদের ব্যবহার করছে বলেও অভিযোগ করেন এনসিপি আহ্বায়ক।
আপনার মতামত লিখুন :