• ঢাকা
  • | |
Alifhostbd

তুরস্কে জরুরি অবতরণ করল স্পেনের প্রধানমন্ত্রীর বিমান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 4, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

প্রযুক্তিগত সমস্যার কারণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে বহনকারী একটি বিমান রোববার সন্ধ্যায় তুরস্কে জরুরি অবতরণ করেছে বলে জানা গেছে। মাদ্রিদ সরকার বিষয়টি  নিশ্চিত করেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায়ের (ইপিসি)’র একটি বৈঠকে যোগ দিতে সানচেজ প্রতিবেশী দেশ আর্মেনিয়ার দিকে যাওয়ার সময় এই ঘটনা ঘটে।

স্পেন সরকারের এক বিবৃতিতে বলা হয়, ‘স্পেনীয় প্রতিনিধিদল আঙ্কারায় রাত যাপন করবে এবং সকালে আর্মেনিয়ার উদ্দেশে যাত্রা পুনরায় শুরু করবে।’

উল্লেখ্য, ইউরোপীয় রাজনৈতিক সম্প্রদায় (ইপিসি)’র শীর্ষ সম্মেলনে অংশ নিতে ইউরোপীয় নেতারা আর্মেনিয়ার রাজধানী ইয়েরেভানে সমবেত হচ্ছেন। এই সম্মেলন আজ সোমবার শুরু হওয়ার কথা রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ