সিলেটে বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 12, 2026 ইং
সিলেট মহানগরের একটি আবাসিক এলাকার বাসা থেকে স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১২ আগস্ট) সকালে নগরের মিতালী আবাসিক এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, সকালেই ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় ঘটনাস্থলে অবস্থান করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।
তবে কীভাবে তাঁদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
আপনার মতামত লিখুন :