• ঢাকা
  • | |
Alifhostbd

দেশের রিজার্ভ আরও বাড়ল


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে এখন ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন বা ৩৫ দশমিক ৮০ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ১৭ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৫ হাজার ৮০২ দশমিক ৩৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ দাঁড়িয়েছে ৩১ হাজার ২৩৯ দশমিক ৮৪ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে গত ১৬ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৭৬৬ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার। আর বিপিএম-৬ পদ্ধতিত রিজার্ভ ছিল ৩১ হাজার ২১৬ দশমিক ১৫ মিলিয়ন ডলার।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ