• ঢাকা
  • | |
Alifhostbd

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৪


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 10, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd






শুক্রবার (৯ অক্টোবর) সোনারগাঁ থানার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের শনিবার (১০ অক্টোবর) আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, অভিযানে মাদকসেবী হিসেবে সবুজ (২৬), হীরা (৩৫), আব্দুল রাজ্জাক (৬০), আব্দুর রহিম (৪৫), হুমায়ন কবির (৩৫), শামীম (৪০), জাহাঙ্গীর (২৭), মুরসালিন (৩০), আবু সাঈদ (৩৮) ও লিচু মিয়াকে (৩২) গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কয়েকজনের স্থায়ী ঠিকানা দেশের বিভিন্ন জেলায় হলেও তারা সোনারগাঁয়ের বিভিন্ন এলাকায় বসবাস করছিলেন।

এ ছাড়া মাদক মামলায় ৩০ পিস ইয়াবা ও ৩ গ্রাম হেরোইনসহ রিপন (৩২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। বৈষম্যবিরোধী আইনের মামলায় রতন মিয়া (৫৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। অন্যদিকে, পরোয়ানাভুক্ত আসামি হিসেবে তাওলাদ হোসেন ও মাজহারুল ইসলাম (২৫) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ