• ঢাকা
  • | |
Alifhostbd

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বাংলাদেশের খলিলুর রহমান


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Jun 2, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সাধারণ পরিষদের ৯৯ ভোট পেয়ে তিনি সভাপতি হিসেবে নির্বাচিত হোন।

মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদকক্ষে আনুষ্ঠানিক নির্বাচন শেষে ফলাফল ঘোষণা করা হয়। 

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সাইপ্রাসের বহুপক্ষীয়তাবিষয়ক বিশেষ দূত আন্দ্রেজ কাকাউরিস হারিয়ে মর্যাদাপূর্ণ এই পদে এক বছরের জন্য নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস এস কাকৌরিস পেয়েছেন ৯১টি দেশের সমর্থন।

প্রায় ৪০ বছর পর বাংলাদেশ আবারও এই গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করছে। এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী।

প্রাথমিকভাবে চার বছর আগে সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করা হলেও রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির কারণে তা স্থগিত ছিল। পরবর্তীতে ফিলিস্তিনের প্রার্থিতা ঘোষণা ও প্রত্যাহারের পর পরিস্থিতি পরিবর্তিত হয়। ফিলিস্তিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হলে মুসলিম ভোট বিভক্ত হওয়ার আশঙ্কাও তখন আলোচনায় আসে।

সর্বশেষ পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশের বর্তমান সরকার নতুন করে প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের নিয়ম অনুযায়ী, ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকটি একটি করে ভোট প্রদান করে এবং গোপন ব্যালটের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়া প্রার্থী সভাপতি নির্বাচিত হন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ