• ঢাকা
  • | |
Alifhostbd

‘নাসীরুউদ্দীন পাটওয়ারীর জলাতঙ্ক রোগ হয়েছে তাকে ভ্যাক্সিন দেয়া দরকার’


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : May 27, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

নাসীরুউদ্দীন পাটওয়ারীর জলাতঙ্ক রোগ হয়েছে তাকে ভ্যাক্সিন দেয়া দরকার- এমন মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাবেক সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা রাশেদ খান।

বুধবার (২৭ মে) সকালে ঝিনাইদহের কালীগঞ্জে নিজ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

এ সময় রাশেদ খান বলেন, নাসীরুউদ্দীন পাটওয়ারী প্রতিনিয়ত অশালীন মন্তব্য করে চলেছেন। সে দেশের রাজনীতিকে কলুসিত করছে। গণঅভ্যুথানের পর জামায়াত-শিবিরের রাজনীতিকে সব থেকে বেশি প্রশ্নবিদ্ধ করেছে পাটওয়ারী। তাকে ছাত্রদল নয় শিবির ডিম নিক্ষেপ ও হামলা করেছে বলেও অভিযোগ করেন তিনি।

এ সময় কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহির হাসান মোহন, উপজেলা বিএনপির সাবেক নেতা তবিবুর রহমান মিনি উপস্থিত ছিলেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ