• ঢাকা
  • | |
Alifhostbd

এশিয়া কাপ হকির জন্য ২৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা


FavIcon
ওপেন নিউজ ৭১
নিউজ প্রকাশের তারিখ : Aug 14, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd

আগামী সেপ্টেম্বরে চীনে হতে যাওয়া অনূর্ধ্ব-২০ জুনিয়ার এশিয়া কাপ হকির জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। 

দক্ষ ও অভিজ্ঞ দক্ষিণ আফ্রিকান প্রধান কোচ জাইলস বনেটের তত্ত্বাবধানে এই তরুণ দল দেশের হয়ে মাঠে লড়বে।

২৪ সদস্যের এই দলে পজিশন অনুযায়ী জায়গা পেয়েছেন দেশের সেরা প্রতিভাবান তরুণ খেলোয়াড়েরা। দলে ৩ জন গোলকিপার, ৮ জন ডিফেন্ডার, ৬ জন মিডফিল্ডার এবং ৭ জন ফরোয়ার্ড অন্তর্ভুক্ত হয়েছেন।

খেলোয়াড়দের তালিকা:
গোলকিপার: মো. মাহমুদ হাসান, মো. রায়হানুল ইসলাম এবং মো. মেহেদী হাসান জিন্নাত।

ডিফেন্ডার: মো. মেহেদী, মো. মুন্না ইসলাম, সুমন্ত চাকমা, মো. সাব্বির রহমান, মো: অমিত হাসান, মো. শামীম আহমেদ, মো. তারেক ইসলাম এবং মো. তৈয়ব আলী।

মিডফিল্ডার: মো. তানভীর রহমান সিয়াম, মো. সোহরাব হোসেন সোটন, মো. আশরাফুল আলম, মো. শিমুল ইসলাম, মো. সাব্বির হোসেন কনক এবং মো. বিশাল আহমেদ।

ফরোয়ার্ড: মো. জনি ইসলাম, মো. ইসমাইল হোসেন, মো. আব্দুল্লাহ, মো. মাহাদী হাসান, মো. দ্বীন ইসলাম, মো. রিফাত এবং মো. তাওসান হোসেন।

আসন্ন এই এশিয়া কাপটি অনূর্ধ্ব-২১ জুনিয়র হকি বিশ্বকাপের কোয়ালিফায়ার বা বাছাইপর্ব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ হকি ফেডারেশন আশা প্রকাশ করেছে যে, এই তরুণ দলটি তাদের সেরা খেলা উপহার দিয়ে দেশের জন্য গৌরব বয়ে আনবে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ