• ঢাকা
  • | |
Alifhostbd

ঢাকায় আসছে রোমানিয়ার টিম ভিসা সহায়তা দিতে


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Oct 2, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধি দল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তারা এ সেবা দেবে। শুক্রবার (২ অক্টোবর) ভারতের দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।


ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনটি প্রাথমিকভাবে স্টাডি ভিসার আবেদন জমা দেওয়ার সুবিধা দেবে এবং বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার অনুরোধের ক্ষেত্রেও সহায়তা প্রদান করবে।

দূতাবাস জানায়, মিশনের সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করতে এবং কোনও বিভ্রান্তি এড়াতে কেবলমাত্র আবেদনকারীদের জমা দেওয়া ভিসা আবেদনগুলি গ্রহণ করা হবে, যারা অফিসিয়াল ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পেয়েছেন। 

যে সব আবেদনকারীরা ইভিজা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি তারা মোবাইল কনস্যুলার মিশনের সময় তাদের ভিসার আবেদন জমা দিতে পারবেন না। 


দূতাবাস জানায়, আমরা সব আবেদনকারীকে তাদের অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিতকরণ সাবধানতার সঙ্গে পরীক্ষা করতে এবং উপস্থিত হওয়ার আগে তাদের কাছে প্রয়োজনীয় সমস্ত নথি রয়েছে তা নিশ্চিত করতে উৎসাহিত করি।
 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ