• ঢাকা
  • | |
Alifhostbd

বিনিয়োগের সুযোগ খুঁজতে ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক করবেন অর্থমন্ত্রী-বাণিজ্যমন্ত্রীর সঙ্গে


FavIcon
Naresh
নিউজ প্রকাশের তারিখ : Aug 17, 2026 ইং
ছবির ক্যাপশন: Alifhostbd



বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগের সুযোগ খুঁজতে দুই দিনের সফরে ঢাকায় আসছে ভারতের ১৪টি বৃহৎ শিল্পগোষ্ঠীর ১৮ সদস্যের একটি উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল।


আজ সোমবার (১৭ আগস্ট) বিকেলে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে প্রতিনিধিদলটির। আগামীকাল মঙ্গলবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা রয়েছে।


এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সঙ্গে মধ্যাহ্নভোজ বৈঠক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গেও বৈঠক করবেন ভারতীয় ব্যবসায়ীরা। বুধবার সকালে ঢাকা ছাড়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও প্রতিনিধিদলটির সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ভারত থেকে বাংলাদেশে আসা প্রথম উচ্চপর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদল। দুই দেশের রাজনৈতিক ও বাণিজ্যিক সম্পর্কে টানাপোড়েনের মধ্যেই এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।


বর্তমানে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ১২ বিলিয়ন ডলার। এর মধ্যে বাংলাদেশ ভারতে রপ্তানি করে প্রায় ২ বিলিয়ন ডলারের পণ্য। সম্প্রতি সমুদ্র ও স্থলবন্দর ব্যবহারে বিভিন্ন বিধিনিষেধের কারণে দুই দেশের বাণিজ্যে জটিলতা তৈরি হয়েছে।

ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) মহাপরিচালক চন্দ্রজিৎ ব্যানার্জি। দলে গোদরেজ ইন্ডাস্ট্রিজ, ভারত বায়োটেক, অরবিন্দ লিমিটেড, মাহিন্দ্রা গ্রুপ, গোদরেজ কনজ্যুমার প্রোডাক্টস, ফোর্বস মার্শাল ও অ্যাপোলো হসপিটালসসহ ভারতের শীর্ষস্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা রয়েছেন।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ