মুমূর্ষু বৃদ্ধ মাকে নিয়ে স্পিডবোটে উত্তাল সাগর পাড়...
নাকে অক্সিজেনের নল, পাশে অক্সিজেন সিলিন্ডার। স্বজনদের কোলে শুয়ে আছেন ৮০ বছর বয়সী এক মুমূর্ষু বৃদ্ধা। উত্তাল সাগরের ঢেউয়ে কখনো ওপরে উঠছে স্পিডবোট, আবার আছড়ে পড়ছে নিচে। এর মধ্যেই মুষলধারে বৃষ্টি। বৃদ্ধাকে সাদা পলিথিনে ঢেকে বৃষ্টির পানি থেকে রক্ষার চেষ্টা করছেন স্বজনরা।